Sylhet Today 24 PRINT

সিলেট বিবেকের ভূমিকম্প সতর্কীকরণ কর্মসূচী পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২১

সাম্প্রতিক সময়ে সিলেটে ঘনঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় নগরীর জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমনি প্রেক্ষাপটে সরকার ও সিলেট সিটি করপোরেশনের পাশাপাশি সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও জনসচেতনতামূলক কার্যক্রম করছে। মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের নেতৃবৃন্দও জনগণকে সচেতন করার লক্ষ্যে ভূমিকম্প সতর্কীকরণ কর্মসূচী পালন করে।

বুধবার (৯ জুন) বিকেল সাড়ে পাঁচটায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভূমিকম্প সতর্কীকরণ কর্মসূচী পালন করে।

সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য নিরঞ্জন চন্দ্র চন্দর পরিচালনায় কর্মসূচীতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।

সচেতনতামূলক বক্তব্য দেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষিকা সুজাতা দে, অ্যাডভোকেট পঙ্কজ কুমার রায়, অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট সৈয়দ কাওসার আহমদ, রোটারীয়ান নিরেশ চন্দ্র দাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, প্রফেসর দেবাশীষ দেবনাথ, অ্যাডভোকেট সুজিত কুমার বৈদ্য, হীরা রায়, অমিতা বর্ধন, বাবুল তালুকদার, অধ্যাপক অনবীর রায়, এপেক্সিয়ান চন্দন দাশ, এপেক্সিয়ান জি.ডি রুমু, শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা, অসিত হালদার, শিবলু মালাকার প্রমুখ।

অনুষ্ঠানে ভূমিকম্প সতর্কীকরণ ও করণীয় সম্পর্কে জনসাধারণের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের হাতে নেই, কিন্তু সতর্কতা অবলম্বন করলে জানমালসহ ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। অপরিকল্পিত নগরায়ন, গাছপালা, পাহাড়-টিলা কর্তন, নদী-নালা ভরাটসহ মানবসৃষ্ট কর্মকাণ্ডই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। তাই মানুষকে আরও মানবিক হতে হবে, আরও সচেতন হতে হবে। বক্তারা বলেন, সাম্প্রতিক ঘনঘন সৃষ্ট ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে যারা শহর ছেড়েছেন বা ছেড়ে দেবার পরিকল্পনা করছেন তাদের আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন হয়ে পরিস্থিতি মোকাবেলা করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.