Sylhet Today 24 PRINT

মাউশি সিলেট অঞ্চলের পরিচালক হলেন আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০২১

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান খাঁনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে প্রেষণে তাঁকে এই পদে পদায়ন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার সংযুক্ত অধ্যাপক মো. আব্দুল মান্নান খাঁন ইতোপূর্বে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামের বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.