Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ থেকে জামায়াত-বিএনপির ৫২ জন গ্রেফতার

সুনামগঞ্জ সংবাদদাতা |  ১৭ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৫২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে বিএনপির দুই কর্মী ও জামায়াতের এক কর্মী রয়েছেন।

তাদের মধ্যে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বিএনপি কর্মীকে, তাহিরপুর থানা পুলিশ জামায়াতের এক কর্মী ও দোয়ারাবাজার থানা পুলিশ জামায়াতের অপর কর্মীকে গ্রেফতার করে।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.