Sylhet Today 24 PRINT

সাংবাদিক ফারুক আহমদের মায়ের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২১

দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদের মা জহুরা বেগম আজ শুক্রবার বেলা ১১টায় উনার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জহুরা বেগম ব্রিগেডিয়ার এম আর মজুমদার বিদ্যানিকেতনের ভূমিদাতা এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের দাতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন।

আজ শুক্রবার বাদ আছর জৈন্তাপুর উপজেলার বন্দরহাটি শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমার পরিবারের সদস্যরা।

জহুরা বেগমের অপর ছেলে জৈন্তাপুরের শিক্ষা বিস্তারের অগ্রদূত সাংবাদিক মোহাম্মদ রশীদ হেলালী। তিনি জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা মরহুম তৈয়ব আলীর সহধর্মিনী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.