Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে এক ডজন ডাকাতি মামলার আসামি লুলু গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০২১

নবীগঞ্জে এক ডজন ডাকাতি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য লুলু মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ জুন) সকালে র‌্যাব-৯ ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার লুলু মিয়া ওরফে সেলিম উপজেলার বনগাঁও এলাকার মৃত ছান্দ উল্লাহর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত লুলু মিয়ার নিজ বাড়িতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ও নবীগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭টি থানায় ডাকাতির মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘সে একজন দুধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনের উপর মামলা রয়েছে। এছাড়া ৫টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.