Sylhet Today 24 PRINT

ওসমানীনগর উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

ওসমানীগর প্রতিনিধি |  ১১ জুন, ২০২১

সিলেটের ওসমানীনগর উপজেলা জামায়াতের আমির সোহরাব আলীকে(৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সুরমা থানার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওসমানীননগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহরাব দয়ামীর ইউপির কেশবপুর গ্রামের মৃত সফর আলী ওরফে কটু মিয়ার ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

ওসমানীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার ঊনিশমাইল (কলারাই) এলাকায় কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে তাৎক্ষণিক ১০ জনকে আটক করে। আটককৃতরা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিল। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর আটক ১০ জনসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদি হয়ে (মামলা নং-১২২/১৯) একটি মামলা দায়ের করে। এই মামলা সহ অন্য আরেকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন দয়ামীর ইউপির কেশবপুর গ্রামের মৃত সফর আলী ওরফে কটু মিয়ার ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহরাব আলী।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক উপজেলা জামায়াতের আমির সোহরাবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সোহরাব একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারকৃতকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.