Sylhet Today 24 PRINT

আতিক জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

সিলেট-৩ আসনে উপ নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২১

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে লাঙ্গল প্রতীকে মনোনীত করায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে অভিনন্দন জানিয়ে সিলেটের দক্ষিণ সুরমা জালালপুরে জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে ১১ জুন শুক্রবার সন্ধায় জালালপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা যুব সংহতির জাহাঙ্গীর খান, জাতীয় যুব সংহতি’র আর্ন্তজাতিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতি’র আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান গেদুল, সদস্য সচিব বুলবুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হাসান আহমদ, যুবনেতা সুমন শাহ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি’র জালালপুর ইউনিয়নের আহবায়ক শাহেদ আহমদ, সদস্য সচিব সাবেল আহমদ, যুগ্ম আহবায়ক শায়েস্তা মিয়া, আব্দুল করিম, নজরুল ইসলাম, এজমান আহমদ, জাতীয় যুব সংহতি’র জালালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি মনোফর আলী, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি ফজলু মিয়া, সদস্য পাপ্পু আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.