Sylhet Today 24 PRINT

সহিংসতার প্রতিবাদে সিলেটে মানববন্ধন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৫

রাজনৈতিক কর্মসূচীর নামে দেশজুড়ে হরতাল-অবরোধ দিয়ে ‌‌'বিএনপি-জামায়াতের' নৈরাজ্য ও পুড়িয়ে মানুষ মারার প্রতিবাদে সিলেটে মানববন্ধনের ডাক দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সোমবার সিলেট জেলা ইউনিটের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, নাট্যকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.