Sylhet Today 24 PRINT

শায়েস্তগঞ্জে এক দিনের ব্যবধানে ট্রেনে কাটা পরে দুই যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ জুন, ২০২১

হবিগঞ্জে ট্রেনে কাটা পরে একদিনের ব্যবধানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১১ জুন) রাত ১০ টার দিকে লস্করপুর ও শনিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) হারুনুর রশিদ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জের বাল্লা ক্রসিং এলাকায় সৈয়দ মান্না (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মান্না হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের সৈয়দ বাদল মিয়ার ছেলে।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক রেল লাইনের ওপর দিয়ে হাটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনের নিচে কাটা পরেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

তিনি বলেন, ‘নিহত যুবকের বাড়িতে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন থানায় আসছেন। পরিবারের লোকজন আসলেই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

তিনি আরও বলেন, এর আগে শুক্রবার (১১ জুন) রাত ১০ টার দিকে ২৪ বছরের অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.