Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ১২ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ৬কেজি গাঁজাসহ দুইজনকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করেছে পুলিশ।

শনিবার ( ১২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের কালিকাপুর মেস্তুরী বাড়ি এলাকায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের হাবিবুর রহমান হিরণ এর ছেলে সালাউদ্দিন(২৭) এবং একই গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান(১৬)।

মাধবপুর থানার ওসি আ. রাজ্জাক মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.