Sylhet Today 24 PRINT

‘অসামাজিক কাজের’ অভিযোগ, ৭ নারী-পুরুষকে পুলিশে দিলেন এলাকাবাসী

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১৩ জুন, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী-পুরুষকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।  শুক্রবার (১১ জুন) রাতে উপজেলার  ফুলবাড়ি ইউনিয়নের মছকাপুর গ্রামের জুবের আহমদের মালিকানাধীন একটি বাসা ভাড়া থেকে তাদেরকে আটক করা হয়। পরে এলাকাবাসী  ৯৯৯-এ দিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন থেকে মছকাপুরের জুবের আহমদের মালিকানাধীন একটি বাসা ভাড়া করে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন আটককৃতরা। সর্বশেষ তাদের এমন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ৭ জনকে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন,  এলাকাবাসী ৯৯৯-এ কল করলে পুলিশ তাৎক্ষণিক গিয়ে তাদের আটক করে। ঘটনার সত্যতা মিলেছে। শনিবার সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.