নিউজ ডেস্ক | ০২ ফেব্রুয়ারী, ২০১৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দাদী-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। নিহতরা হলেন সেলিনা বেগম (৪০) ও মাছুমা বেগম (৮)। নিহত সেলিনা বেগম গোয়াইনঘাট উপজেলার উত্তরখলা মাধব গ্রামের আব্দুর রহিমের স্ত্রী এবং নিহত শিশু মাছুমা বেগম একই এলাকার আব্দুল মান্ননের মেয়ে।
সোমবার বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর হাদার পার সড়কের পীরের বাজার ব্রীজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের ই-তথ্য সেবা কেন্দ্রের পরিচালক কামরুল হাসান জানান, একটি সিএনজি অটোরিক্সা হাদারপার যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টররের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সা যাত্রী দাদি-নাতি নিহত হন। এ ঘটনায় আহত রহিম উদ্দিন (২৫) কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।