Sylhet Today 24 PRINT

মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিল করবেন শফি চৌধুরী

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০২১

জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করবেন সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। ১৫ জুন মঙ্গলবার তিনি সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে এই মনোনয়ন পত্র দাখিল করার কথা রয়েছে তার।

শফি আহমদ চৌধুরী শারীরিক চেকআপ শেষে আজ সোমবার দুপুরে যুক্তরাষ্ট্র থেকে সিলেট এসে পৌঁছবেন।

এদিকে এক বিবৃতিতে শফি আহমদ চৌধুরী তার নির্বাচনী এলাকা সিলেট-০৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশের সর্বস্তরের জনসাধারণের প্রতি নির্বাচনী শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, এই অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নের রাজনীতি করেছি আজীবন। যতদিন বেঁচে থাকবো এই ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।

তিনি বলেন, সব সময় দল মতের উর্ধ্বে থেকে কাজ করার চেষ্টা করেছি। যার প্রমাণ ২০০১ সাল হতে ২০০৭ পর্যন্ত এই অঞ্চলের মানুষ প্রত্যক্ষ করেছেন। বর্তমান উপ-নির্বাচনে জনগণের ডাকে সাড়া দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের মূল্যবান রায় নিয়ে এই অঞ্চলের কাংখিত উন্নয়ন করতে চাই। তিনি এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.