বিয়ানীবাজার প্রতিনিধি | ১৪ জুন, ২০২১
সিলেটের বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৪ জুন) জেলা কৃষক লীগের সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে আব্দুস সামাদকে আহবায়ক এবং তাজুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন, শিপার উদ্দিন মুন্না, ওয়াহিদুর রহমান খান রানা, শোয়াইবুর রহমান, আলম মিয়া, জাহেদ হোসেন, সাহেল আহমদ, আবু তাহের, মজনু শাহ, শাহ আলম, শামছুল আলম, অলিউর রহমান ও রুহেল আহমদ প্রমুখ।
এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ. মো. নিজাম উদ্দিন।