সিলেটটুডে ডেস্ক: | ১৪ জুন, ২০২১
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রয়াত মো. ইব্রাহিমের পরিবার, বাবলা এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হাজী এম রফিকুল আলমের উদ্যোগে সোমবার (১৪ জুন) বাদ যোহর ঘাসিটুলা মজুমদারপাড়াস্থ বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়।
মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম, জামেয়া দারুল কোরআন ইসলামিয়া মজুমদার পাড়া মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা মোজ্জামিল হোসাইন চৌধুরী।
মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি নুরুল আনোয়ার আলাওর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মো. জুবের খান, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেলিম, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম, ১০ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাবলা, মমিনুল ইসলাম বাবর, রুহুল আলম, নুরুল ইসলাম, জাহাঙ্গীরসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।