Sylhet Today 24 PRINT

কামরানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ জুন, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আলী হোসেন আলমের উদ্যোগে এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ জুন) বাদ যোহর সিলেট শহরতলী এয়ারপোর্ট বাইশটিলায় হযরত আলী (রাঃ) জামেয়া  শামছুল উলূম হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ, দোয়া ও এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী শেষে নগরীর মানিকপীর টিলায় মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করা হয়।

এসময় সিলেট জেলা ও মহানগর, বিভিন্ন কলেজ এবং ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমদ মাসুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.