Sylhet Today 24 PRINT

মাধবপুরে পানি নিষ্কাশনে মেম্বারের বাধা, এলাকাবাসীর প্রতিবাদ

মাধবপুর প্রতিনিধি |  ১৪ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে কালভার্টের সামনে মাটি ফেলে ভরাট করে পানি নিষ্কাশনে বাধা দিয়েছেন এক মেম্বার। পানি নিষ্কাশনে বাধা দেওয়ায় শত শত মানুষের জমি, পুকুর, মন্দির ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বাড়িঘর বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

সোমবার (১৪ জুন) বিকেলে আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ সভা করেছে।

বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা. লাল মিয়া , আব্দুর রহমান (সাত্তার মাষ্টার), ডা. হরিশ চন্দ্র দেব, বিল্লাল হোসেন, ফারুক মেম্বার, স্বপ্না বেগম, আরমান মিয়াসহ অনেকেই।

সভায় বক্তারা বলেন, পানি নিষ্কাশনের কথা বলে টাকা নিয়ে ও নিষ্কাশনের ব্যবস্থা করেননি ইউপি সদস্য (মেম্বার) শাহরিয়ার উদ্দিন হিলালী (মানী মেম্বার)। কালভার্টের সামনে মাটি ফেলে ভরাট করে পানি নিষ্কাশনে বাধা দিয়েছেন স্থানীয়দের দুর্ভোগে ফেলেছেন মেম্বার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.