Sylhet Today 24 PRINT

নগরীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০২১

সিলেট নগরের জালালাবাদ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক থানার খিদরাকাফন এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩০) ও একই উপজেলার সাতগাও গ্রামের আলতাফ আলীর ছেলে জামিল আহমদ (২২)।

রোববার (১৩ জুন) বিকেলে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট এলাকা থেকে র‌্যাব-৯ এর একটি দল গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

সোমবার (১৪ জুন) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক আইনে মামলা দায়ের কর হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.