নিজস্ব প্রতিবেদক | ১৫ জুন, ২০২১
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান অভিযানে এক লাখ ৩৪ হাজার ৯শ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়েছে।
সোমবার (১৪ জুন) নগরের মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা এই অভিযান পরিচালনা করেন।
বকেয়া হোল্ডিং টেক্স আদায়ে নগরের মহাজনপট্টি ও কালিঘাট এলাকার অন্তত ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে অভিযান চালিয়ে এক লাখ ৩৪ হাজার ৯শ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।
অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেট সিটি কর্পেোরেশনের বকেয়া হোল্ডিং টেক্স, বকেয়া বিল, লাইসেন্স নবায়ন, অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং, ফুটপাত দখল এর বিরুদ্ধে অভিযান চলামান রয়েছে।