Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মামলা

মাধবপুর প্রতিনিধি |  ১৫ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা ও চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ প্রক্রিয়ায় নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট বিক্রি এবং মাস্ক ব্যবহার না করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৮ টি মামলায় আট হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, বর্তমানে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মাস্ক পড়া জরুরী বিধায় সবাইকে সচেতনমূলক জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.