Sylhet Today 24 PRINT

সিলেট-৩: জাতীয়পার্টির প্রার্থী আতিকের মনোনয়নপত্র দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২১

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মো. আতিকুর রহমান আতিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সিলেট জেলা নির্বাচন অফিসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদ, জাতীয় পার্টির দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক শাহ আলম, জাতীয় পার্টির জেলার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জাতীয় পার্টি জেলা যুব সংহতির সাবেক সিনিয়র সহ সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, জেলা যুব সংহতির সহ সভাপতি হোসেন আহমদ, আব্দুল মালিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, সদস্য সচিব বুলবুল আহমদ প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.