Sylhet Today 24 PRINT

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ১৬ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে লামিয়া বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুর ১টার সময় উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে এই ঘটনা ঘটে। শিশু লামিয়া বেগম ওই গ্রামের দুলাল মিয়া মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে অন্য শিশুদের সাথে লামিয়া খেলতে বের হয়।  কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন। পরে তাকে তুলে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান শামছুল কামাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.