Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ১৭ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা সহ শামীম হোসেন শাকিল (৩০)নামে  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
 
বুধবার রাত সাড়ে ১১টার দিকে চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামের পাকা রাস্তায় শাকিলকে গাঁজাসহ গ্রেপ্তার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ।

শামীম হোসেন শাকিল উপজেলার কালিকাপুর গ্রামের  ফরাস উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে  মাদক নিয়ন্ত্রক  আইনে  মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.