Sylhet Today 24 PRINT

শুক্রবার নগরের যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২১

সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উন্নয়নকাজের জন্য আগামীকাল শুক্রবার সিলেট নগরের প্রায় অর্ধশত এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন এলাকাগুলোতে সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। তিনি বলেন, সিলেট নগরের শেখঘাট এলাকার ৩৩/১১ কেভি ফিডারে জরুরি মেরামতকাজের জন্য গ্রাহকদের সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামতকাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

শুক্রবার বিদ্যুৎ সরবরাহ এলাকা গুলো হলো, ১১ কেভি ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কীন ব্রীজ, নবাব রোড ও ওসমানী মেডিক্যাল ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি, সুবিদ বাজার (আংশিক) ইত্যাদি এলাকাসমূহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.