Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাংবাদিক বিকাশ বীরের মায়ের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ১৭ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি বিকাশ বীর এর মা অনিমা বীর (৭২) মৃত্যুবরণ করেছেন।

বুধবার সকাল ১১ টায় মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত নানা রকম শাররীক সমস্যায় ভুগছিলেন। বিকেলে তার সৎকার করা হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ সহ সাংবাদিক নেত্রীবৃন্দ এবং চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান আপন মিয়া এবং সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.