Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৭ জুন, ২০২১

সিলেটের জৈন্তাপুরে আন্ত জেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ইব্রাহীম ইমন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বুধবার (১৬ জুন) রাত ১.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুর এলাকার জনৈক শাহজাহান মিয়ার বাড়ির নিকট থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইব্রাহীম পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হক এর ছেলে।

পুলিশ জানায়, সে একটি খুনের মামলা সহ তিনটি চোরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় খুনের মামলা, চুরির মামলা, জৈন্তাপুর থানায় চুরির মামলা এবং গোলাপগঞ্জ থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে। পুলিশের ধারনা আটক ইব্রাহীম আন্ত জেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইব্রাহীম ইমনকে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.