Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২১

সিলেট নগরের মেন্দিবাগ এলাকা থেকে ইয়াবাসহ মোঃ মুমিনুল হক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৬ জুন) বিকেলে ৩৯০ পিস ইয়াবাসহ র‌্যাবের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

সে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাছিরনগর থানার নূরপুর গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুন) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার নেতৃত্ব দেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.