Sylhet Today 24 PRINT

শাবির পিসিআর ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত

শাবি প্রতিনিধি |  ১৮ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি করোনার নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ আমরা ১৮৩জনের নমুনা নিয়েছি। সবমিলিয়ে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এর মধ্যে সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১০জন, মৌলভীবাজার ১৬ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.