Sylhet Today 24 PRINT

সিলেটে যারা পাচ্ছেন সিনোফার্মের টিকা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০২১

চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টিকাগুলো গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

এদিকে সিলেট মহানগর এলাকায় টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আজ শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯/১০টার দিকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিগত দিনের ন্যায় সিলেটের অন্যান্য কেন্দ্রে এখন পর্যন্ত টিকা কার্যক্রমের কোন নির্দেশনা আসেনি বলে জানান তিনি।  

আগামীকাল শনিবার ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রমের উদ্বোধনের কথা জানিয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলে তাদেরকে টিকা দেয়া হবে।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিকেল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে টিকা দেয়ার জন্য আমার কাছে নির্দেশনা এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.