Sylhet Today 24 PRINT

রবিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নগরের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০২১

রবিবার (২০ জুন) টানা ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট নগরের কয়েকটি এলাকায়। মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ওই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

শনিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাভুক্ত নগরীর শাহজালাল উপশহর রোড, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক ও শিবগঞ্জ পয়েন্ট এবং এর আশপাশ এলাকায় রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সাময়ীক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.