Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

চুনারুঘাট প্রতিনিধি |  ১৯ জুন, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে নিজের কন্যা শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে  আব্দুল মন্নান (৫৫) নামে এক ব্যক্তি। শনিবার (১৯ জুন) দুপুরে উপজেলার পাঁচেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পরে এ ঘটনায় স্থানীয়রা আব্দুল মন্নানকে পিটিয়ে আহত করে ও আটক করে।

এই ঘটনায় আহতরা হলেন, আব্দুল মন্নান কন্যাশিশু সাবিহা আক্তার (৯), একই এলাকার হাজেরা খাতুন (৫০), আব্দুল্লাহ (৭৫), আব্দুল গফুর(৪৫) ও আব্দুল হামিদ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে আব্দুল গফুর, আব্দুল হামিদ ও আব্দুল মন্নানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যরা চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.