Sylhet Today 24 PRINT

যাদুকাটা নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি |  ১৯ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নৌকা ডুবির ঘটনায় হাসিবুল মিয়া (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। হাসিবুল উপজেলা বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কেস আলীর ছেলে।

শনিবার (১৯ জুন) দুপুরে যাদুকাটা নদীর ভরটেক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মাহিদুল ইসলাম মাসুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর পূর্বে শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টায় সময় উপজেলার সীমান্তবর্তী  যাদুকাটা নদীর বড়টেক এলাকায় নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে সাথে ভেসে আসা লাকড়ি কোড়াতে জুম্মার পর বড়টেক এলাকার সামনে যায় হাসিবুল ও তার সম্পর্কে শালা জিয়াউল হক ও আরিফুলকে নিয়ে। তারা দীর্ঘ সময় ধরে কাঠ কুড়িয়ে বিকেল তিনটার সময় বাড়ি ফিরে আসার সময় লাকড়ি বোঝায় নৌকা ডুবে যায়।

এ সময় যাদুকাটা নদীতে থাকা পর্যটকদের নৌকায় থাকা পর্যটকরা দুই শিশুকে উদ্ধার করলেও হাসিবুল নিখোঁজ ছিলেন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার নিখোঁজের পর পর পুলিশ ঘটনাস্থলে পাঠায় ও খবর পেয়ে সুনামগঞ্জ থেকে সন্ধ্যা ৭টায় ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে আজ শনিবার দুপুরে হাসিবুলের লাশ যাদুকাটা নদীর ভরটেক এলাকা থেকে উদ্ধার করেছে ডুবুরি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.