Sylhet Today 24 PRINT

মাধবপুর থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০২১

র‌্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পৃথক জায়গায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজীবাজার ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা সহ কুদ্দুস খাঁন নামে একজনকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করে।

শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় মাধবপুর পৌরসভার অন্তর্গত ঢাকা-সিলেটগামী মহাসড়কে সোনাই ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ রতন (৩০) ও মো. শাহাবুদ্দিন(২৮) নামে ২ জনকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করে র‌্যাব।

শনিবার (১৯ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

র‌্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারা মোতাবেক উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.