Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৭১২ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০২১

সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে ৭১২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) দুপুরে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সদর থানার ইসলামপুর এলাকার মো. মোস্তফা কামালের ছেলে মো. সামছুল হক (১৮) ও মো. সেলিম মিয়ার ছেলে মো. রাকবি মিয়া (১৮)।

শনিবার  (১৯ জুন) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীর নগর ইউপির আইমাগাঁও-কামারগাঁও এলাকার রাস্তায় অভিযান চালায়। এসময় ৭১২ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. সামছুল হক ও মোঃ রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.