Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুন, ২০২১

সিলেটের জকিগঞ্জে বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইনামতি এলাকায় কালিগঞ্জ জকিগঞ্জ সড়কে এ ঘটেছে। নিহত জিসান আহমদ (৭) পশ্চিম ইনামতি গ্রামের কামরুল ইসলামের ছেলে।

স্থানীরা জানান, জিসান আহমদ সড়কের ডানপাশে দাঁড়ানো ছিলো। তখন জকিগঞ্জ থেকে সিলেটগামী বাস (মৌলভীবাজার জ ১১-০০০১) বেপোরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক পালিয়ে যায়।

জিসান গ্রামের একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করে। সংবাদ পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও থানার ওসি আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হবে। গাড়ি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.