Sylhet Today 24 PRINT

শাবি কর্মকর্তার উপর হামলা

শাবি প্রতিনিধি |  ২০ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হিসাব দপ্তরের কর্মকর্তা আব্দুর রশিদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় তার নিজ এলাকা মৌলভীবাজার থেকে সিলেটে ফেরার পথে হামলার শিকার হন তিনি ও তার ভাই তারেক হাসান। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হিসাব দপ্তরের পরিচালক আ ন ম জয়নাল আবেদীন।

তিনি বলেন, বৃহস্পতিবার ছুটির পর তিনি বাড়িতে যান। আজকে সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলযানে ফেরার পথে আব্দুর রশিদ ও তার ভাইয়ের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় আব্দুর রশিদ ও তার ভাই তারেক হাসানকে কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা। বর্তমানে তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.