Sylhet Today 24 PRINT

তাহিরপুরে গৃহহীনের ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ২০ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভূমি ও গৃহহীনের জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০জুন) সকাল সাড়ে ১১ টায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন।

এর আগে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা, প্রকৌশলী মো. ইকবাল কবির,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমদ শাফী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দন, আনসার ভিডিপির কর্মকর্তা শহীদুল ইসলাম,পল্লী সঞ্চায়ন ব্যাংক ম্যানাজার মনোলাল রায়, আওয়ামী লীগ নেতা অনুপ রায়, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপকউপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বর্তমান সভাপতি আবুল বাসার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপকার ভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.