Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জুন, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে শনিবার রাতে আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছে- উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কুড়িকেয়ার গ্রামের চাদ মিয়া কামালীর ছেলে জাহিদ কামালী ও একই গ্রামের মৃত আমরু মিয়া কামালির ছেলে খালিছ আহমদ কামালী।

পুলিশ জানায়, গত ৮ জুন ফেঞ্চুগঞ্জ উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ের মাঠ সংগঠন হিসেবে দায়িত্বে থাকা আহম্মেদ মিনহাজ খোকনের একটি মোটরসাইকেলটি (যার রেজিঃ নম্বর মৌলভীবাজার-হ-১২-২০৪৩) চুরি হয়। এঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে জগন্নাথপুরের মিরপুর বাজারে চুরি হওয়া মোটরসাইকেলটি বিক্রয়কালে গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

পরে উদ্ধারকৃত মোটরসাইকেলসহ আটককৃত দুজনকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জগন্নাথপুর থানার উপ পরির্দশক (এসআই) রাজিব আহমদ জানান, আটককৃত দুই ব্যক্তি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে তারা স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.