Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

চুনারুঘাট প্রতিনিধি |  ২১ জুন, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে গাছবাহী ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরো ২জন আহত হয়েছেন।

নিহত আব্দুল হক (৪০) মুড়ারবন্দ গ্রামের মনছব আলীর পুত্র। দুর্ঘটনার পর সিলেটে নেয়ার পথে তিনি মারা যান। রোববার (২০জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর এলাকার নতুন বাজারের মমিনপুর রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন - পৌর সভার বড়াইল গ্রামের আব্দুল হোসেনের পুত্র আব্দুল কাশেম(৩৫), দক্ষিণ হাতুন্ডা গ্রামের আনছব আলীর পুত্র মকসুদ আলী (৪৫)।

স্থানীয়রা জানাযন, ওই স্থানে গাছবাহী ট্রাক দাড়িয়ে ছিলো, তখন শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটের উদ্দেশ্যে  আসা একটি সিএনজি ট্রাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জন আহত হন। আহত আব্দুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.