Sylhet Today 24 PRINT

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একলক্ষ টাকা জরিমানা

তাহিরপুর প্রতিনিধি  |  ২১ জুন, ২০২১

প্রশাসনের দেয়া নির্দিষ্ট সীমানার বাহিরে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দু’টি নৌকাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুর ২টায় যাদুকাটা নদীর লাউরের গড় এলাকায় ঘটনাটি ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রায়হান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি নৌকায় ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. রায়হান কবির বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে দু’টি নৌকাকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সবাইকেই ন্যায় ও নীতির মধ্যে থেকে কাজ করতে হবে। কোন অন্যায়কে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হউক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.