Sylhet Today 24 PRINT

মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন: শফি চৌধুরী

মোগলাবাজার ইউনিয়নে শফি চৌধুরী গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০২১

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, ভোট মানুষের মৌলিক অধিকার, পবিত্র আমানত। এই অধিকার প্রতিষ্ঠা করতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (২১ জুন) দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের গণসংযোগ কালে এই আহ্বান জানান তিনি। এসময় তার সাথে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ব্যক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। যতদিন বেঁচে আছি এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনারদের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের পবিত্র ভোটে নির্বাচিত হলে মাঠি ও মানুষের উন্নয়নে কাজ করবো। তিনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.