Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধ গরুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি |  ২১ জুন, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট ৯নং রাণীগাঁও ইউনিয়নে অবৈধভাবে গরুর হাট বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুন) বিকেল ৩টায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

অপর দিকে একই সময়ে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ট্রাক চালনার অপরাধে দুই চালককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.