Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে মা ও শিশুর সুরক্ষা শীর্ষক কর্মশালা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ জুন, ২০২১

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আয়োজনে পায়কট বাংলাদেশ এবং আদ্রিতা ভিজুয়েলের সহযোগিতায় মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রের প্রসব চাই শীর্ষক কর্মশালার সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

গণসচেতনতামূলক এই কর্মশালায় চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি, সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তাসহ সচেতনরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রসব কালীন সময়ে মা ও শিশু মৃত্যুর কারণ এবং এ থেকে উত্তরণে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অংশগ্রহণকারী বক্তরা এ ব্যাপারে চিকিৎসা সংশ্লিষ্ট ডাক্তার, নার্সসহ জড়িতদের পরামর্শ সাপেক্ষ এগিয়ে চলার জন্য অনুরোধ করেন। গ্রাম্য ডাক্তার আর ও প্রশিক্ষণহীন ধাত্রীর দ্বারা প্রসব কালীন জটিলতা এবং সমস্যা থেকে সমাজকে বাঁচাতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

পায়কট বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার মো. শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিস মো. তাহমিলুর রহমান। গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আরএমও ডা. হাসান সুজন, ডা. শ্রাবন্তী ভৌমিক ত্রিনা, ডা. নাজনিন সুলতানা, ডা. রায়হানা আক্তার রূপা, নার্সিং সুপারভাইজার রুহেনা গুলশান, সিনিয়র স্টাফ নার্স নাহিদ সুলতানা, প্রধান সহকারী মো. নুরুজ্জামান, পরিসংখ্যানবিদ মো. আব্দুল মালেক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.