Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাহিরপুর প্রতিনিধি |  ২৩ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বুধবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এ ছাড়া বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন ও দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মণ, উপজেলা আওয়ামী লীগের  সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক কবিন্দ্র চন্দ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.