Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে তিন কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট প্রতিনিধি |  ২৩ জুন, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে পৌর শহরের বাল্লা রোডে সিএনজি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- উপজেলার সীমান্তবর্তী এলাকার সাদ্দাম বাজারের মো. সাদ্দাম মিয়ার পুত্র তাজুল ইসলাম (৪৫) ও সিএনজি চালিত অটোরিকশা চালক আঃ হক (২৫)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.