কমলগঞ্জ প্রতিনিধি | ২৩ জুন, ২০২১
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের মাঝে ৩টি করে বিভিন্ন প্রজাতির এক হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেল ৪টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এসময় অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খান, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মো. ছাদ আলী, নারী কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়া কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।