Sylhet Today 24 PRINT

শুক্র ও শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নগরের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২১

উন্নয়নমূলক কাজ ও ১১ কেভিফিডারের মেরামত ও সংরক্ষন কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দুইদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট।   

বুধবার (২৩ জুন) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়াহাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যানপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এম.সিকলেজ ও আশে-পাশেরএলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শনিবার ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন এলাকা কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়া বস্তি ও আশপাশ এলাকায় আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.