জুড়ী প্রতিনিধি | ২৪ জুন, ২০২১
মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ সাজুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ জুন) রাতে উপজেলার ফুলতলা এলাকা থেকে তাকে আটক কর হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানায় পুলিশ।
আটক সাজুল ইসলাম জুড়ী উপজেলার ফুলতলা গ্রামের এলাইছ আহমেদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার উপ পরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামসহ একদল পুলিশ ফুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই।
এদিকে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।