Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে রোটারি ক্লাবের এনুয়াল এওয়ার্ড গিভিং সিরিমনি সম্পন্ন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ জুন, ২০২১

সিলেটের বিয়ানীবাজারে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের এনুয়াল এওয়ার্ড গিভিং সিরিমনি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলের হলরুমে ক্লাবের এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এমরান হোসেনের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর পাস্ট ডিসট্রিক্ট গভর্নর (পিডিজি) শহীদ আহমদ চৌধুরী।

এসময় তিনি বলেন,  বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। যে কোন দুর্যোগময় মুহূর্তে রোটারিয়ানরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের জীবনমান উন্নয়নের জন্য রোটারিয়ানরা অসহায় মানুষকে সহায়তা প্রদান করছেন। মানবকল্যাণে কাজ করা সবার পক্ষে সম্ভব হয়না। এ কাজ করতে হলে ভালো মনের অধিকারী হতে হয়। চিত্ত ও বিত্তের প্রয়োজন হয়।

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রশংসা করে তিনি বলেন, রোটারি জেলা ৩২৮২ এর মধ্যে দুই-তিনটে ক্লাবের মধ্যে স্থান করে নিয়েছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ক্লাবের অনারারি মেম্বার ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র রোটারিয়ান মো. আব্দুস শুকুর, রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট ডা. জাকারিয়া হুসাইন, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি কফিল উদ্দিন, ঢাকা ডাউনটাউন ক্লাবের পিপি রোটারিয়ান আব্দুল হান্নান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুল মতিন, পিপি রোটারিয়ান সালেহ আহমদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. আলাল উদ্দিন, আইপিপি রোটারিয়ান কামাল হোসেন, প্রেসিডেন্ট মিনি রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল, সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান আব্দুল মান্নান মিন্টু।
 
অনুষ্ঠানে সমাজে বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য বিয়ানীবাজারে ৯ জন গুণী ব্যক্তিদের ভোকেশনাল এক্সেলেন্স এওয়ার্ড প্রদান করা হয়। রোটারিয়ানরা ক্লাবে বিশেষ অবদান রাখার জন্য এবং যারা ক্লাবকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ক্লাব প্রেসিডেন্ট এওয়ার্ড দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.