Sylhet Today 24 PRINT

‘জল্লা’ পরিচ্ছন্নতা ও খনন কাজ পরিদর্শন করেছেন সিসিক মেয়র ও জেলা প্রশাসক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২১

নগরের জল্লারপারের ‘জল্লা’ পরিচ্ছন্নতা ও খনন কাজ চলছে। জলাশয় সংরক্ষণের উদ্যোগ হিসেবে প্রায় ৫ একর ভূমির জল্লায় গত মঙ্গলবার (২২ জুন ) থেকে এই কর্মসূচী শুরু হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে সাথে নিয়ে জল্লা’র পরিচ্ছন্নতা কর্মসূচী পরিদর্শনে যান।

এসময় জল্লার সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সিসিক মেয়র ও সিলেট জেলা প্রশাসক।

প্রাকৃতিক এ জলাশয় সংরক্ষণে পরিচ্ছন্নতা ও খনন কাজ শেষে জল্লার চারদিকে ওয়াকওয়ে ও বসার স্থান নির্মাণ করা হবে জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জল্লা’র বেশ কিছু ভূমি বেদখল রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই জলাশয় সংরক্ষণের লক্ষ্যে জল্লাকে পুরোপুরি দখল মুক্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স-এর সভাপতি এটিএম সুয়েব, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এবং সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.